• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই- বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন


প্রকাশিত: ১২:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

ভোলা প্রতিনিধি : গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই- বলে জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মেজর হাফিজ উদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ভোলার লালমোহনে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্যটি করেছেন।

তিনি বলেন, বর্তমানে দেশে যে গণভোটের আয়োজন করা হচ্ছে, তার কোনো আইনগত ভিত্তি নেই । এলিট গোষ্ঠীর চাপ উল্লেখ করে তিনি বলেন গণভোটের এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ মানুষের ওপর জোর করে চাপিয়ে দিয়েছে। মেজর হাফিজের মতে, সংবিধান সংশোধনের ক্ষমতা কেবল নির্বাচিত জাতীয় সংসদের রয়েছে ।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটি আইনত সিদ্ধ নয়। তিনি বলেন, বিএনপি শুরু থেকেই এই গণভোটের বিরোধিতা করে আসছে। দলের অন্য নেতারাও জানিয়েছেন যে, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা সম্ভব নয়; এটি কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।