• সোমবার , ১৬ মার্চ ২০২৬

খালেদার টুইট-অপরাজনীতি বিদায় করতে চাই!


প্রকাশিত: ৬:২৯ পিএম, ২১ মে ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

 

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’রোববার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন।

khalada jia-www.jatirkhantha.com.bd

শনিবার সকাল পৌনে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ করেই পুলিশ তল্লাশি চালায়। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অসম্মান করার জন্যই সরকারের নির্দেশে পুলিশ এ তল্লাশি চালিয়েছে।

তল্লাশির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও পুলিশের দাবি, সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই তারা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।