• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

কুমিল্লার সোনা চোরাচালানী শওকত সাত কেজি সোনাসহ শাহজালালে পাকরাও


প্রকাশিত: ৩:০৪ এএম, ২৯ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৪৫ বার

gggggggggggggggবিশেষ প্রতিবেদক:   হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক বিভাগ।আটক শওকত (২৫) কুমিল্লা জেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা।বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, সোমবার রাত সাড়ে ৯টায় শওকত মালয়েশিয়া থেকে এমএইচ১৯৬ ফ্লাইটে বিমানবন্দরে নামেন।

গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দরের বে-০৭ এলাকায় তল্লাশি করে তার ব্যাগ থেকে ১২টি সোনার বার পাওয়া যায়; যেগুলোর মধ্যে ছয়টির ওজন এক কেজি করে ও বাকি ছয়টির প্রতিটির ওজন ১০০ গ্রাম।উদ্ধারকৃত সোনার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা জানিয়ে শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, আটক শওকতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।