• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

‘উড়জাহাজ দুর্ঘটনা তদন্তকারী’ নির্বাচিত বিমানের ৩ পাইলট


প্রকাশিত: ৯:২৭ পিএম, ৩০ মার্চ ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৪০ বার

 
বিশেষ প্রতিবেদক :   বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩জন সিনিয়র পাইলট সিঙ্গাপুরে চলতি মাসে আন্তর্জাতিকভাবে Biman 3 pilot-www.jatirkhantha.com.bdস্বীকৃত সিঙ্গাপুর এভিয়েশন একাডেমীতে অনুষ্ঠিত ‘‘উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত কৌশল এবং ব্যবস্থাপনা ” কোর্স সফলভাবে সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করেছেন।

এরা হচ্ছেন ক্যাপ্টেন ফরহাত হাসান জামিল, বোয়িং-৭৭৭ উড়োজাহাজ বহরের প্রধান, ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন, আঞ্চলিক সহ-সভাপতি, ইফালপা (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস এসোসিয়েশন), ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, সহ-সভাপতি, বাপা (বাংলাদেশ এয়ারলাইন পাইলটস্ এসোসিয়েশন)।

সিঙ্গাপুর এভিয়েশন একাডেমী, আন্তর্জাতিক মানসম্পন্ন সিভিল এভিয়েশন অথরিটি অব সিঙ্গাপুর-এর একটি অংশ।
এ কোর্সের বক্তারা ছিলেন – ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অরগানাইজেশন, ট্রান্সপোর্ট সেফ্টি বোর্ড কানাডা, এয়ার এ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো অব সিঙ্গাপুর, ইইউ-চায়না সিভিল এভিয়েশন প্রজেক্ট, ইফালপা এবং সিংগাপুর এ্যারোমেডিক্যাল সেন্টার এর প্রতিনিধিগণ।

পাইলটদের এই সফলতা দেশের এভিয়েশন শিল্প, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশন অথরিটি’র জন্য একটি মাইল ফলক। এর আগে বাংলাদেশের কোন পাইলট এ কোর্সের আন্তর্জাতিক সনদ পাননি। এ ৩জন পাইলট হচ্ছেন এ কোর্সের অগ্রদূত (পাইওনিয়ার)। তাঁদের এই অর্জন বাংলাদেশের ফ্লাইট পরিচালনা কার্যক্রমকে আরো উন্নত ও আধুনিকতার দিকে এগিয়ে নেবে।