• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

ইসলামে মদ্যপান হারাম হলেও জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী গিলছে লীলা করছে ইসলাম বিরোধী ইসরায়েলের সঙ্গে


প্রকাশিত: ৪:১৯ এএম, ৭ ডিসেম্বর ২৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৮১ বার

যে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদের কচুঁকাটা করছে সেই কুখ্যাত দেশের এজেন্টের সঙ্গেও এই কৃষ্ণ নন্দী। মদ্যপান করছেন বিলাসী স্টাইলে। পাশে ‘এক ডাব্লু’

লাবণ্য চৌধুরী : ইসলামে মদ পান হারাম। অথচ জামায়াতে ইসলামীর প্রার্থী মদপান করছেন এবং ছবিতে পোজ দিয়েছেন। শুধু কি তাই-যে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদের কচুঁকাটা করছে এবং যাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই সেই কুখ্যাত দেশের এজেন্টের সঙ্গেও রয়েছেন এই কৃষ্ণ নন্দী। তারসঙ্গে মদ্যপান করছেন বিলাসী স্টাইলে। পাশে রয়েছেন ‘এক ডাব্লু’। জামায়াত সমর্থকরা দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলছেন, জামায়াতের এমনিতে যে জনপ্রিয়তা ছিল তা ধূলিস্যাত করে দিতে এই কৃষ্ণ নন্দীই যথেষ্ট।

জানা গেছে, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। ৩ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাকে প্রার্থী ঘোষণা করেন।

এদিকে ধর্মীয় পরিচয়ে হিন্দু সম্প্রদায়ের হলেও জামায়াতের প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ওদিকে ভারতের হিন্দুত্ববাদী সংগঠেনর এক নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়ায়।সেটি নিয়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

এলাকাবাসি জানিয়েছেন, কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। পৈত্রিক নিবাসও সেখানেই। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসার হাল ধরেন। মোটরসাইকেল শোরুম, তেল, রড-সিমেন্ট ও টিনের ব্যবসা ছিল তার। পারিবারিকভাবে তার বাবা মুসলিম লীগ নেতা খান এ সবুরের অনুসারী ছিলেন বলে মতপ্রিকাশ করেছেন। আবার অনেকে বলছেন এটা পুরো মিথ্যাকথা। তবে কৃষ্ণ নন্দীর দাবি, ২০০৩ সালে খুলনা-১ আসনের সাবেক জামায়াতের এমপি মিয়া গোলাম পরওয়ারের হাত ধরে তিনি জামায়াতে যোগ দেন।

স্থানীয় বাসিন্দারা দৈনিক সত্যকথা প্রতিদিন কে অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক সহিংসতায় ক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা–অগ্নিসংযোগ করার আগ পর্যন্ত তাকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা যায়নি। এরপরই তিনি পুনরায় জামায়াতে সক্রিয় হন এবং উপজেলা হিন্দু কমিটির সভাপতির দায়িত্ব পান। ৩১ অক্টোবর জামায়াতের হিন্দু সম্মেলনে তার নেতৃত্বে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগদান করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশের সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর কয়েকটি ছবি ভাসছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে ওই দুজনের ছবি শেয়ার করেছেন। ছবিটি ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারির বলে উল্লেখ করা হয়। এরপর থেকে খুলনাবাসী ছবিটিকে শেয়ার করে উল্লেখ করছেন, কৃষ্ণ নন্দীর ভারতের বিশেষ একটি সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে।

জানা গেছে খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেন। দখলদার ইসরাইলের নাগরিক ও গোয়েন্দা সংস্থা মোসাদের মেন্দি এন সাফাদির সঙ্গে বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুকে দেখা গেছে বিভিন্ন ছবিতে।

ওদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অত‍ি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত। প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে, প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সঙ্গে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে। বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।ফেসবুকে ঘুরছে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবি।এক বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে কৃষ্ণ নন্দীর রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্কও কম নয়। স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কৃষ্ণ নন্দী ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠজন। মন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আছে। চুকনগর এলাকার একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, ক্ষুব্ধ জনতা কৃষ্ণ নন্দীকে ‘আওয়ামী লীগের দোসর’ মনে করে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন দেয়। নিজেকে বাঁচাতেই এখন জামায়াতের ঘাড়ে বসেছেন তিনি।