আমেরিকান এয়ারলাইন্সে কিশোরীকে যৌন নির্যাতনকারী পাকরাও
বিশেষ প্রিতিনিধি : যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৩ বছরের এক
কিশোরীকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে।এ ঘটনায় চ্যাড ক্যামেরন ক্যাম্প নামের ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কিশোরীর বাবা-মা।ডালাস থেকে পোর্টল্যান্ড যাওয়ার জন্য একাই উঠেছিল ওই কিশোরী। মেয়ের সুরক্ষার কথা ভেবে, ভাড়ার চেয়ে ১৫০ ডলার বেশি দিয়ে পাশের আসনটি ফাঁকা রাখার ব্যবস্থা করলেও যৌন হয়রানি এড়াতে পারেনি সে।

একই বিমানে যাত্রা করছিলেন চ্যাড ক্যামেরন। বিমানে ওঠার আগে পছন্দসই বসার জায়গা পেয়েছিলেন তিনি। মেয়েটিকে একা পেয়ে আসন বদলে তার কাছে চলে আসেন তিনি।বিমানে বেশি লোকজন না থাকায় মেয়েটিকে হেনস্থা করতে থাকেন ক্যামেরন। এক পর্যায়ে বিমান সেবিকার হস্তক্ষেপে মেয়েটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় যৌন নিপীড়ক যুবককে।
এদিকে মেয়েকে রক্ষায় বিমান সেবিকার সহায়তা পেলেও আমেরিকান এয়ারলাইন্সকে আদালত পর্যন্ত টেনে আনতে উদ্যত হয়েছেন মেয়েটির বাবা–মা।নির্যাতিত কিশোরীর বাবা-মায়ের প্রশ্ন, মেয়ের নিরাপত্তার কথা ভেবে বাড়তি খরচ করে পাশের আসনটি ফাঁকা রাখতে বলেছিলাম। তা সত্ত্বেও দীর্ঘ আধঘণ্টা ধরে মেয়েটিকে এমন নির্যাতন সইতে হলো কেন?”
তারা জানান, গোটা ঘটনায় গভীর প্রভাব পড়েছে মেয়েটির মনে। আর কখনো বিমানে না চড়ার শপথ নিয়েছে সে। তার চিকিৎসা চলছে।আমেরিকান এয়ারলাইন্সে এর আগেও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। ২০১৩ সালে একা থাকা এক বিমানযাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল এক পাইলটের বিরুদ্ধে।
১৯৯০ সালে ৯ বছর বয়সী এক পাকিস্তানি শিশুও যৌন হেনস্থার শিকার হয়েছিল। তবে এবারের ঘটনাটি গড়িয়েছে আদালত পর্যন্ত।



