• সোমবার , ১৬ মার্চ ২০২৬

‘অর্চনা’ কাহিনী নিয়ে গোয়েন্দাদের মুখোমুখি ফরহাদ মজহার!


প্রকাশিত: ২:৫৪ পিএম, ১৮ জুলাই ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২২৬ বার

বিশেষ প্রতিনিধি  :  ‘অর্চনা’ কাহিনী নিয়ে এবার ফরহাদ মজহার বেকায়দায় পড়তে পারেন। তিনি এর আগে সব ফাঁস করে দেবেন fmazhar.www.jatirkhantha.com.bdএমন বক্তব্যের পর থেকে খোঁজ করা হচ্ছিল তার থলের বেড়াল। গোয়েন্দারা বলছেন, এবার জমবে আসল নাটক এর কাহিনী। ওদিকে পূর্ব ঘটনার জের ধরে লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে আবারো গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছিল আজ । সেখানে ফরহাদ মজহারের ‘নাটক কাহিনী’সহ নানা প্রসঙ্গ নিয়ে আজ মঙ্গলবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
farhad-mazhar_www.jatirkhantha.com.bd......
বেলা এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত মিস্টার মজহার ও তার স্ত্রী ফরিদা আখতার গোয়েন্দা কার্যালয়ে অবস্থান করেন। সেখান থেকে বেরিয়ে ফরিদা আখতার জাতিরকন্ঠ কে বলেন তাদের দুজনকেই ডিবি কার্যালয়ে যেতে বলা হয়েছিলো।তবে গোয়েন্দা কর্মকর্তারা তাদের সাথে কি আলোচনা করেছেন সে বিষয়ে তাৎক্ষনিক কোন মন্তব্য তিনি করেননি।